সম্প্রতি আসছে অ্যাপল ডটকার

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের  প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল অটোমোবাইল শিল্পে বিনিয়োগ করতে চলছে। এই নিয়ে গত বছর গুঞ্জন ছড়িয়েছিল। এই গুঞ্জনের এবার সত্যতা মিললো। অ্যাপল সম্প্রতি অ্যাপল ডটকার (apple.car) সহ বেশ কয়েটি গাড়ি সম্পর্কিত ডোমেইন নিয়েছে।

অ্যাপল ডটকার ছাড়াও প্রতিষ্ঠানটি অ্যাপল ডটকারস, অ্যাপল.অটো ডোমোইনের জন্য গত ডিসেম্বরে নিবন্ধন সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের ডোমেইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।এই ডোমোইন নিবন্ধনের ঘটনায় অ্যাপল যে অটোমোবাইল শিল্পে নামতে যাচ্ছে সে সম্পর্কে পরিষ্কার হলো।

অ্যাপলের ডোমোইন নেয়ার বিষয়টা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ম্যাক রিউমারস নামের একটি গুজব রটনাকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল যেসব ডোমোইন নিয়েছে তা অ্যাপলস কার প্লে সংক্রান্ত। এসব ডেমোইনের মাধ্যমে অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা গাড়ি চালানো অবস্থায় ফোন কল করার পাশাপাশি ভয়েস মেইল শুনতে পারবেন।

যদিও অ্যাপল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গাড়ি বানোর কেনো ঘোষণা দেয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.