স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নামহল নেইমার। তিনি এখন জুনিয়র রিয়াল মাদ্রিদে খেলবেন! এমনটাই বলেছেন তার দেশের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস।
রবার্তো কার্লোসের মতে, ভবিষ্যতে রিয়ালের জার্সিতে দেখা যাবে নেইমারকে।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগদেন নেইমার। বার্সাতে তার পারফর্মও চোখে পড়ার মতো। এবার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। কার্লোস বলেন, নেইমার এখনও তরুণ। আমি নিশ্চিত সে ভবিষ্যতে ব্যালন ডি’অর জিতবে এবং একদিন রিয়ালের জার্সি পড়ে মাঠে নামবে।
৪২ বছর বয়সী তার ভবিষ্যত কোচিং পেশা নিয়েও কথা বলেছেন। তিনি রিয়ালের কোচ জিনেদিন জিদানের সঙ্গে ভবিষ্যতে কোচ হিসেবে কাজ করতে পারেন।
এ বিষয়ে কার্লোস বলেন, রিয়ালের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।
