সিটিনিউজবিডি : প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ‘আপনারা যারা বিদেশে আছেন, বাংলাদেশে বিনিয়োগ করেন।
বিনিয়োগের ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা আসে সেটা আমি দূর করব। আর যদি তা না পারি রিজাইন (অব্যাহতি) দেব।’ রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বৈদেশিক মুদ্রা প্রেরণে বিশেষ ভূমিকা রাখা দশজন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি কার্ড দেওয়া হয়।
