ঢাকা অফিস , সিটিনিউজবিডি : মার্চে ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে দলীয় সংসদ সদস্যরা থাকছেন না। তৃণমূল নেতারাই একজন করে চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি)আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউপি নির্বাচনের প্রার্থী মনোনয়নে এমপিরা থাকছেন না।
এ বিভাগের আরও খবর
