সেরেনা-শারাপোভা-ফেদেরার তৃতীয় রাউন্ডে

0

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড নিরাপদেই পার করেছে সুইস টেনিস তারকা রজার ফেদেরার। মেয়েদের এককেও ফেভারিটদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। জয় পেয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।

বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ফেদেরার হারিয়েছে ইউক্রেনের আলেক্সাজান্ডার ডলগোপলভকে। সুইস তারকা জিতেছেন ৬-৩, ৭-৫, ৬-১ গেমে। ৩৪ বছর বয়সী এই প্রতিযোগী ম্যাচ জিততে সময় নেন ৯০ মিনিটের মতো। ১৭ বার গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা এখন তৃতীয় রাউন্ডে লড়াইয়ের অপেক্ষায়।

মেয়েদের এককে জিতেছেন সেরেনা উইলয়ামস। দ্বিতীয় রাউন্ডে সেরেনা ৬-১, ৬-২ গেমে সুওই সিয়েকে উড়িয়ে দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই আমেরিকান কৃষ্ণকলির সঙ্গে যেন পাত্তাই পাননি তাইওয়ানের এই প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন রাশিয়ান গামারগার্ল মারিয়া শারাপোভাও। তিনি ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন বেলারুশের আলেকজান্দ্রা সাসনোভিচকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.