ভিটোরির বিরুদ্ধে অবৈধ বোলিংয়ের অভিযোগ

0

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সিরিজের তিন ম্যাচে বল করে ফেঁসে গেছেন জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটোরি। খুলনায় অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বোলিংয়ের সময় ম্যাচ অফিসিয়ালরা ভিটোরির বোলিং সন্দেহ করেন।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেন ম্যাচ অফিসিয়ালরা।

আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং টেস্ট করাতে হবে তাকে। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচে খেলা চালিয়ে যেতে হলে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করতে হবে ভিটোরিকে।

তবে আইসিসির পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.