উখিয়ায় ইয়াবাসহ ২ মহিলা পাচারকারী আটক

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারস্থ ১৭ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৪ শত ২৫ পিস ইয়াবা সহ ২ মহিলা পাচারকারীকে আটক করেছেন।

আটককৃত মহিলাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উভয়কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন। মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার মোঃ ওসমান গণি প্রামাণিক বলেন, গত ২০ জানুয়ারী বুধবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার মুখী যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ইয়াবা সহ ২ মহিলাকে আটক করেন।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার ফরিদুল আলম এর স্ত্রী শামশুন নাহার (৩০) ও একই এলাকার মৃত জাফর আলম এর মেয়ে শারমিন বেগম (২৬)। ১৭ বিজিবির অতিরিক্ত পরিচালক অপারেশন অফিসার মোঃ আবুল খায়ের এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.