বাংলাদেশ পুলিশ
পদ : সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
বেতন : ৫৫০০-১২০৯৫
বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রতি মিনিটে সাঁট-লিপি লিখনে গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ এবং কম্পিউটা ব্যবহারের ক্ষেত্রে ডড়ৎফ Word Processing/Data Entry ও Typing এর সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।
পদ : সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
বেতন : ৫২০০-১১২৩৫
বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রতি মিনিটে সাঁট-লিপি লিখনে গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/Data Entry ও Typing এর সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।
পদ : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন : ৪৭০০-৯৭৪৫
বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/Data Entry I Typing এর সর্বনিম্ন গতি বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
পদ : হিসাব সহকারী
বেতন : ৪৭০০-৯৭৪৫
বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
পদ : বিক্রয় সহকারী
বেতন : ৪২৫০-৮১৪০
বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার হবে।
পদ : অফিস সহায়ক
বেতন : ৪১০০-৭৭৪০
বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ৮ম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
শর্তাবলী :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত ‘ছক’ মোতাবেক স্বহস্তে লিখিত আবেদনপত্র নিুস্বাক্ষরকারীর বরাবর সর্বশেষ ০৯/০৪/২০১৫ তারিখ অথবা তৎপূর্বে অফিস চলাকালীন সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় অবশ্যই ডাকাযোগে পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগ পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের আবেদনপত্রের সাথে ক্রমিক নং ০১ হতে ০৫ পর্যন্ত পদের জন্য উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা বরাবরে কোর্ড নং ১-২২১১-০০০০-২০৩১তে ১০০/- (একশত) টাকার এবং ক্রমিক নং-৬ এর জন্য ৫০/- (পঞ্চাশ) টাকার সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
সূত্র : ইত্তেফাক, ১৭ মার্চ, ২০১৫
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
পদ : পরিচালক (অর্থ ও হিসাব)
বেতন : ৩৩৫০০-৩৯৫০০/-
বয়স : সর্বোচ্চ ৫২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএসহ এমবিএ/বিকম অনার্সসহ এমকম অথবা পাস কোর্সে বিকম ও এমকম; সকল পর্যায়ে ন্যূনপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/এ গ্রেডপ্রাপ্তদের এবং উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।
খ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে অর্থ ও হিসাবসংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) পদে কমপক্ষে ১৮ (আঠার) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে অতিরিক্ত পরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেড) ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
গ. সিএ/সিএমএ ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
পদ : পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাকলিকেশন)
বেতন : ৩৩৫০০-৩৯৫০০/-
বয়স : সর্বোচ্চ ৫২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪/৫ বছরের স্নাতক ডিগ্রি/৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্ত ডিগ্রি। সকল পর্যায়ে ন্যূনপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়। পিএইচডি ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
খ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/অর্থ ও হিসাব/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) পদে কমপক্ষে ১৮ (আঠার) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে অতিরিক্ত পরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেড) ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
পদ : উপসচিব (প্রশাসন)
বেতন : ২২২৫০-৩১২৫০/-
বয়স : সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ৪/৫ বছরের স্নাতক ডিগ্রি/৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সকল পর্যায়ে ন্যূনপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে।
কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়।
খ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে কমপক্ষে ১২ (বার) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে সিনিয়র সহকারী সচিব/সমমান পদে (জাতীয় বেতন স্কেলে ৬ষ্ঠ গ্রেড) এবং সহকারী সচিব/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৭ম গ্রেড) ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
পদ : উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
বেতন : ২২২৫০-৩১২৫০/-
বয়স : সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ৪/৫ বছরের স্নাতক ডিগ্রি/৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সকল পর্যায়ে ন্যূনপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়।
খ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/ প্রশাসন/অর্থ ও হিসাব/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) পদে কমপক্ষে ১২ (বার) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে সিনিয়র সহকারী পরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেড) এবং সহকারী পরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৭ম গ্রেড) ০৫ (পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
গ. সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/ইউআরপি/অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ফিজিক্যাল প্লানিং ও উন্নয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।
পদ : সিনিয়র সহকারী পরিচালক
বেতন : ১৮৫০০-২৯৭০০/-
বয়স : সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪/৫ বছরের স্নাতক ডিগ্রি/৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সকল পর্যায়ে নূন্যপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়।
খ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/অর্থ ও হিসাব/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
পদ : সহকারী পরিচালক
বেতন : ১১০০০-২০৩৭০/-
বয়স : সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪/৫ বছরের স্নাতক ডিগ্রি/৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সকল পর্যায়ে ন্যূনপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়।
খ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/অর্থ ও হিসাব/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
পদ : সহকারী সচিব (তথ্য)
বেতন : ১১০০০-২০৩৭০/-
বয়স : সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক. যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় ৪/৫ বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি/সাংবাদিকতায় ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা
৪/৫ বছরের সম্মানসহ স্নাতক ও ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি; সেইসঙ্গে সাংবাদিকতায় ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে।
সকল পর্যায়ে ন্যূনপক্ষে ২য় বিভাগ/শ্রেণী/বি গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যে কোন একটিতে বা উভয়টিতে ১ম শ্রেণী/এ গ্রেড প্রাপ্তদের অধিকার দেয়া হবে। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয়।
গ. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনসংযোগ ও তথ্য সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। সরকারি বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়।
শর্তাবলী : ১. সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কশিমন-এর অনুকূলে ১-২ নং ক্রমিক-এর জন্য ১০০০/-(এক হাজার) টাকা, ৩-৫নং ক্রমিকের জন্য ৮০০ টাকা এবং ৬-৭নং ক্রমিকের জন্য ৬০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)
সূত্র: সমকাল, ১৭ মার্চ ২০১৫
ভূমি সংস্কার বোর্ড
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন : ৪৭০০-৯৭৪৫
সর্বোচ্চ বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস, এমএস ওয়ার্ড ও এক্সেল পারদর্শী, বাংলা টাইপে গতি সর্বনিম্ন ২০ শব্দ প্রতি মিনিটে, ইংরেজি টাইপে গতি সর্বনিম্ন ২০ শব্দ প্রতি মিনিটে।
শর্তাবলী : সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, ভূমি সংস্কার বোর্ড, ১৪১-১৪৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা বরাবর আবেদন করতে হবে।
www.lrb.gov.bd এই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৭ এপ্রিল ২০১৫
সূত্র : কালের কণ্ঠ, ২৩ মার্চ ২০১৫
জনতা ব্যাংক
পদের নাম : অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ অফিসার-আইটি (এইও-আইটি)
বেতন : ৮০০০-১৬৫৪০
পদের সংখ্যা : ৪১৯টি
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার টেকনোলজিস/টেলিকমিউনিকেশন টেকনোলজিস/কম্পিউটার সায়েন্স/ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী (সমমানের জিপিএ)। শিক্ষা জীবনের যে কোনো একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ (সমমানের জিপিএ) থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নহে।
শর্তাবলী :
আগ্রহী প্রার্থীকে আগামী ১৬ এপ্রিল ২০১৫ তারিখের মধ্যে জনতা ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
সূত্র : ইত্তেফাক, ২৩ মার্চ ২০১৫
এ বিভাগের আরও খবর
