বাবার কবরের পাশে শায়িত সাংবাদিক আলতাফ মাহমুদ

0

গোলাম সরওয়ার, সিটিনিউজবিডি : বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ। আজ সোমবার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা সুন্দর আলী খাঁনের পাশে তাকে দাফন করা হয় বলে জানান পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন।

এর আগে সকাল ১০টায় গলাচিপা শহরের জৈনপুরী খানকা প্রাঙ্গণে একবার জানাজা হয়। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়ি উপজেলার ডাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

জানাজায় ছেলে, স্বজনসহ স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, গলাচিপা পৌর মেয়র ওহাব খলিফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুজ্জামান লিংকন এবং সামাজিক, রাজনৈতিক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলতাফ মাহমুদের মৃত্যুতে প্রেসক্লাব পটুয়াখালী ও গলাচিপা প্রেসক্লাব তিন দিনের শোক জানিয়ে কালোব্যাজ ধারণ, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে।

রবিবার বিকাল ৫টার দিকে হেরিকপ্টারে আলতাফ মাহামুদের মরদেহ গলাচিপা শহরের পৌঁছে। ওই সময় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রেসক্লবে ছুটে আসেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিককর্মীসহ সমাজের নানা শ্রেণির মানুষ। রাতে মৃতদেহ উপজেলা শহরে প্রয়াতের নিজ বাসভবনে রাখা হয়। পটুয়াখালী প্রেসক্লাব সভাপিত আনোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ঢাকায় যেকোনো সমস্যার জন্য তাঁর কাছে গিয়ে বটবৃক্ষের মতো আশ্রয় পেত। আমরা আজ এক অভিভাবককে হারালাম।
…………জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.