শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, ইয়াবা ও মাদকমুক্ত সমাজ গঠন করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান। ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েরা পারে এলাকার সুনাম বৃদ্ধি করতে। বর্তমান সরকারের আমলে উখিয়া-টেকনাফের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উখিয়া। আগামীতে উখিয়া উপজেলার কুতুপালং গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পর্যায়ক্রমে এ বিদ্যালয়ের সমস্ত কাজ সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উখিয়ার ঐতিহ্যবাহী কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য বখতিয়ার আহমদ।
বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি হাবিবুর রহমান, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান।
উপস্থিত ছিলেন, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, সমবায় কর্মকর্তা কবির আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূঁইয়া, সহকারী প্রকৌশলী সোহরাব আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক নুরুল হক খান। অনুষ্ঠান পরিচালনা করেন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রীতা বালা দে। বিদায় অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও সাংবাদিক আহসান সুমন।
