শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় মাসিক আইন শৃংখলা চোরাচালান ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি হাবিবুর রহমান, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
……….জেএম
