দ্বিগুণ হতে যাচ্ছে মেসির বেতন

0

খেলাধুলা : বার্সেলোনা তারকাদের জন্য খুশির খবর নিয়ে আসছে তাদের দল। স্প্যানিশ বার্সেলোনা তাদের তারকা খেলোয়াড়দের বেতন দ্বিগুণ করছে।

আগামী মৌসুম থেকেই সেটা কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আর এর ফলে দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসির বেতন প্রায় দ্বিগুণ হবে। ২০১৪ সালে বার্সার সঙ্গে নতুন করে চুক্তি করার সময় এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছিল।

মেসি এমনিতেই পৃথিবীর সব চেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। স্প্যানিশ পত্রিকা এল মুন্ডোর হিসাব অনুযায়ী আর্জেন্টাইন এই সুপারস্টার বর্তমানে বেতন পান ২২.৮ মিলিয়ন ইউরো। আগামী মৌসুম থেকে  বেতন বাড়লে তার পরিমাণ হবে প্রায় ৩৯.৪ মিলিয়ন ইউরো।

এছাড়া সেই চুক্তিতে আরো একটি ধারা যুক্ত করা হয়। চুক্তির মেয়াদের সময়ের মধ্যে যদি মেসিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করে দেয়া হয়, সেক্ষেত্রে মেসিকে ১৯.৯ মিলিয়ন ইউরো দিতে বাধ্য থাকবে ক্লাব কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.