দুর্নীতিতে শীর্ষ অবস্থানে সোমালিয়া

0

সিটিনিউজবিডি : দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচক অনুযায়ী, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। পর পর আটবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সোমালিয়া তালিকায় উঠে এসেছে।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতির যে ধারণা সূচক বা সিপিআই-২০১৫ (করাপশন পারসেপশনস ইনডেক্স) প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে বুধবার সকালে এ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রতিবেদনে বলা হয়, ১৬৮টি দেশের মধ্যে ০-১০০ স্কেলে মাত্র ৮ স্কোর পেয়ে যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে অবস্থান করছে। আর ৯১ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার প্রথমে রয়েছে ডেনমার্ক।

সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত তালিকার মধ্যে ১১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান, ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় সুদান, ১৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে দক্ষিণ সুদান ও ১৬ পয়েন্ট পেয়ে একই অবস্থানে রয়েছে এঙ্গোলা, ১৬ পয়েন্ট পেয়ে তালিকায় যৌথভাবে পঞ্চম হয়েছে লিবিয়া ও ইরাক। এ তালিকায় ২৫ পয়েন্ট পেয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম।

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ৯১ স্কোর পেয়ে ১ম স্থানে রয়েছে ডেনমার্ক, ৯০ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ৮৯ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে নিউজিল্যান্ড, ৮৭ স্কোর পেয়ে চতুর্থ স্থানে নেদারল্যান্ড এবং একই স্কোর পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নরওয়ে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ৬৫ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে অবস্থান করছে ভুটান আর ১১ স্কোর পেয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অবস্থান করছে আফগানিস্তান।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, ২৭ স্কোর পেয়ে তৃতীয় নেপাল, ৩০ স্কোর পেয়ে চতুর্থ পাকিস্তান, ৩৭ স্কোর পেয়ে পঞ্চম শ্রীলঙ্কা আর ৩৮ স্কোর পেয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ভারত।
সংবাদ সম্মেলনে বৈশ্বিক দুর্নীতি পরিস্থিতির ক্রমশ অবনতির তথ্য তুলে ধরে জানানো হয়, ২০১৫ সালের দুর্নীতির ধারণা সূচকে বৈশ্বিকভাবেই অবস্থার অবনতি হয়েছে। ১৬৮টি দেশের মধ্যে ১১৪টি দেশ অর্থাৎ ৬৮ ভাগ দেশ ৫০ এর কম স্কোর পেয়েছে। ১০৩টি দেশ সূচকের গড় স্কোর ৪৩ এর কম পেয়েছে। ২০১৪ সালে যেখানে ৯২টি দেশের স্কোর বেড়েছিল, ২০১৫ সালে বেড়েছে ৬৫টি দেশের। অন্যদিকে ২০১৪ সালে ৩৬টি দেশের তুলনায় ২০১৫ সালে ৪৯টি দেশের স্কোরে অবনতি হয়েছে।

বাংলাদেশ ২০১৪ সালের মতোই ২০১৫ তেও ৫ স্কোর পেয়ে তালিকায় একধাপ অবনতি হয়েছে।সিপিআই সূচকে স্কেলের ০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসন প্রতিষ্ঠিত দেশ বলে ধারণা করা হয়।

২০১৫ সালের সিপিআই-এ ফেব্রুয়ারি ২০১৩ থেকে আগস্ট ২০১৫ পর্যন্ত সময়ের তথ্য সংগৃহীত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.