দাম্পত্য জীবন মধুময় করতে যা করবেন

0

লাইফস্টাইল : দাম্পত্য সম্পর্ক মানেই একান্তই স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন। আর এই জীবন সমৃদ্ধ হয় ভালবাসায়। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই তীব্র প্যাশন কাজ করে

একে অপরকে সময় দেয়া থেকে শুরু করে একসাথে দুজনের প্রতিটি মুহূর্তই অনেক বেশি মূল্যবান মনে হয় তখন। একে অপরকে একটু অন্যরকম ভাবেই পেতে ইচ্ছে হয় সবসময় এবং সুখী দাম্পত্য জীবনের সূত্রপাত হয় শরীর ও মনকে ঘিরে। তাই এই আনন্দময় সুখের জীবনটিকে সময়সময় ভালোবাসা, মায়া-মমতা দিয়ে পরিপূর্ণ করে রাখতে প্রতিটি স্বামী স্ত্রীর দায়িত্ব থাকে ছোট ছোট কিছু মুহূর্ত তৈরি করা, যা করলে জীবন হয়ে উঠবে অনেক বেশি আনন্দময়।

নতুন রূপে নিজেকে উপস্থাপন করুন

মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করতে ভিন্ন কিছু করুন। নিজেকে অন্য ভাবে সাজিয়ে তুলুন যেন সঙ্গীর কাছে আপনাকে খুব আকর্ষণীয় মনে হয়। কখনোই একে অপরের কাছে পুরনো হতে দেবেন না। ছুটির দিনগুলোতে একে অপরকে সময় দেয়ার মুহূর্তটাকে কিছুটা অন্য ভাবে সাজিয়ে তুলুন। মোমবাতি দিয়ে ঘর সাজাতে পারেন, খুব সুন্দর সুগন্ধি ব্যবহার করুন, হালকা ভলিউমে মিউজিক বাজাতে পারেন এই ধরনের বিষয় গুলো খুব দ্রুত সম্পর্ককে ভালবাসাময় করে তোলে।

উপহারের সঠিক ব্যবহার

সম্পর্কে উপহার দিতে কি কোন কারণ জরুরী? মনে হয় না, কারণ উপহার মানেই দামী জিনিস নয়। উপহার হতে পারে একটি ফুল, হতে পারে তার পছন্দের কোন সাধারণ খাবার। তাই মাঝে মাঝেই এই কাজগুলো করা যায়, এতে করে ছোট ছোট আনন্দ সৃষ্টি হয়। তাছাড়া যখন বাইরে কোথাও যাবেন কিংবা এমনিতেই সঙ্গীর দেয়া কোন উপহার ব্যবহার করুন। তার কাছ থেকে জেনে নিন কেমন দেখাচ্ছে আপনাকে। প্রশংসা করুন। সারপ্রাইজ দিতে পারেন এমন কোন কিছু যা সঙ্গীকে অবাক করে তুলবে।

কিছুটা সময় একসাথে

যখন একসাথে সময় কাটাবেন তখন সন্তানদের কিছুক্ষণের জন্য দূরে রাখতে পারেন। তাদেরকে হোমওয়ার্ক করতে দিন কিংবা টিভি দেখা, খেলার সময় গুলোতে তাদের মত থাকতে দিন। আর সে সময়টা আপনি আপনার সঙ্গীর সাথে পার করুন। সারাদিন কী করলেন, অফিসে কী হল, কিংবা কোন প্ল্যান, নিজেদের কোন বিষয়, এইসব নিয়ে আলাপ করুন।

সুস্থ ও সুন্দর থাকুন সবসময়

বাহ্যিক ও শারীরিক দুই ভাবেই নিজেকে সবসময় ফিট রাখুন। দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক খুব আকর্ষণীয় বিষয় যা শারীরিক ও মানসিক উভয় দিক থেকে সুস্থ রাখে সবাইকে। তাছাড়া একসাথে ব্যায়াম করুন, সকালে হাঁটতে যান, জিমেও ভর্তি হতে পারেন।

রিলেক্স করুন

প্রতিদিনের এই কর্ম ব্যস্ততায় ভরপুর জীবন সবার মাঝেই দূরত্ব তৈরি করে। সবাই ক্লান্ত থাকে তাই সবসময় খুব একান্তে সময় কাটানো হয়না। আর তাছাড়া সবসময় শারীরিক সম্পর্কের ব্যপারটা ভালোও লাগেনা। এই ক্ষেত্রে মাঝে মাঝে কারণে অকারণে জড়িয়ে ধরা, হালকা হাতের স্পর্শ মুহূর্তেই ম্যাজিকের মত কাজ করে। সমস্ত বিরক্তি ভাব দূর হয়ে যায় নিমিষেই।

ছোট ছোট কিছু বিশেষ মুহূর্ত

দাম্পত্য জীবনে ছোট ছোট কিছু বিশেষ মুহূর্তের মহত্ত্ব অনেক বেশি। যেমন খুব কাছাকাছি বসে কথা বলা, কথা বলার সময় মাথায় হাত বুলিয়ে দেয়া, জড়িয়ে ধরা এই ছোট ছোট কাজ গুলো নিজেদের মাঝে জড়তা কাটিয়ে তুলতে সহায়তা করে। সবসময়ই অপেক্ষা করেন সঙ্গী নিজের থেকে আগমনের জন্য, কিন্তু অপেক্ষা না করে নিজেও মাঝে মাঝে এগিয়ে যান। জড়তা কাটিয়ে তুলতে সাহায্য করুন, শারীরিক সান্নিধ্য উপভোগ করুন। কারণে অকারণে কাছাকাছি আসুন, সম্পর্ককে কখনো ঝিমিয়ে পড়তে দেবেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.