সারা দেশে ‍নতুন ভোটার ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন

0

সিটিনিউজবিডি : দেশে ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটার হয়েছেন ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন। এ নিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০.৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯.৫৮ শতাংশ। পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।

২০১৫ সালে হালনাগাদে মৃত ভোটার কর্তন করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।

নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।

এর আগে গত বছর ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে ইসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.