শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা গতকাল রবিবার দুপুর ১২ টায় কক্সবাজারগামী ষ্পেশাল সার্ভিস কক্সবাজার-জ-১১-০১১৯ নম্বার গাড়িতে তল্লাশী চালিয়ে ৩৯৭০ পিস ইয়াবা সহ টেকনাফের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ কাদের (৩২) কে আটক করেছে।
বিজিবির সুবেদার ফেরদৌস মোল্লা জানান, ইয়াবা পরিবহনের দায়ে গাড়িটি জব্দ করে ২৬ লক্ষ ৯১ হাজার টাকার একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
