ঢাকা অফিস : রাজধানীর গ্রিনরোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের বেজেমেন্টে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে হাসপাতালের বেজেমেন্ট আগুন লাগার খবর পায়। এরপর তারা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরো ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
