সমাজের বিত্তবানদের কার্যকর ভূমিকা পালন করতে হবে

0

সিটিনিউজবিডি : গণতন্ত্রের বিকাশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দর্শন চর্চারও প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একই সঙ্গে তিনি বর্তমান সময়ের সঙ্গে তাল মেলাতে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রমের ব্যবহারিক পর্যায়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোরও পরামর্শ দেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৮ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান গবেষণার প্রচেষ্টা অধিকতর বাড়াবে ও অব্যাহত রাখবে।

ছাত্র-শিক্ষকসহ সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, ছাত্র বান্ধব শিক্ষক পদভারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভরে উঠবে এবং জাতির অগ্রগতিতে দৃশ্যমান কার্যকর ভূমিকা রাখবে। এস কে সিনহা বলেন, ভালো মানুষ হতে হলে সবাইকে দার্শনিক হতে হবে এমনটি নয়। তবে দর্শন-বিজ্ঞান জানা ভালো। কারণ দর্শনের জ্ঞান থাকলে মানুষ সহজাত প্রবৃত্তি থেকে আইন মানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি ও চেয়ারম্যান প্রদীপ রায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.