ঢাকা অফিস : আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়াটার এইড’র চিফ এক্সিকিউটিভ বারবারা ফ্রস্ট ৬ দিনের সফরে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা আসছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ট্রাস্টি বোর্ডের চেয়ার টিম ক্লার্ক এবং ট্রাস্টি অ্যানা সিগাল।
তারা ওয়াটার এইড বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন; সফরকালে তাদের মূল লক্ষ্যই শহরের বস্তি ও গ্রামের সুবিধাবঞ্চিত মানুষকে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধার অন্তর্ভুক্ত করা। এরপর সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে এসডিজি অর্জনের চ্যালেঞ্জ নিয়েও বৈঠক করবেন।
বাংলাদেশ’র আগামী পাঁচ বছরের (২০১৬-২০২১) জন্য নতুন কর্মকৌশলের উদ্বোধন করবেন। বারবারা ফ্রস্ট ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ওয়াটার এইড ইউকে’র চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনের পর থেকে তিনি শীর্ষস্থনীয় এই সংস্থাটির কার্যক্রম ১৫টি দেশ থেকে বৃদ্ধি করে এশিয়া ও আফ্রিকার ২৭টি দেশে নিয়ে গেছেন।
