মানিকগঞ্জ প্রতিনিধি, সিটিনিউজবিডি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শনিবার রাত সোয়া তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে যাত্রী ও যানবাহন বোঝাই চারটি ফেরি।
ইতিমধ্যে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন।
আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পাড়ের ঘাট এলাকায় ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দূর্ভোগে পড়েছেন।
