খেলাধুলা: একদিন আগে সাকিবের সঙ্গেও এক প্রকার কাণ্ডজ্ঞানহীন কর্ম করে সংবাদের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের ‘ইংরেজি জানা’ ধারাভাষ্যকার রমিজ রাজা। ম্যাচসেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পুরস্কার প্রায় তুলেই দিয়েছিলেন সিমন্সকে। পুরস্কার নিয়ে সিমন্স মঞ্চ ছাড়ার আগে তড়িঘড়ি করে ভুল স্বীকার করে সাকিবের নাম ঘোষণা করেন ম্যাচসেরা হিসেবে। এবার তামিমের সঙ্গে ঘটালেন নতুন কাণ্ড।
লাহোর কালান্ডার্সের বিপক্ষে শনিবার ম্যাচসেরা হন পেশোয়ার জালমের তামিম। বাংলাদেশি এই ওপেনার ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় রমিজই ছিলেন মঞ্চে। সবাইকে অবাক করে দিয়ে রমিজ তামিমের কাছে প্রশ্ন রাখেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কি চলবে? রমিজ কথা শেষ করেননি। তবে নাকির যেভাবে থেমেছিলেন, বোঝাই যায়। খুব সম্ভবত তামিম উর্দুতে বলবেন কি না, সেটিই জানতে চান। তামিম বুঝিয়ে দেন, ইংরেজিতেই তিনি বলবেন। এরপর ইংরেজিতেই কথা হয় দুজনের।
তামিম প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও ম্যাচ সেরার পুরস্কার পাননি। সেটি দেয়া হয়েছে পরাজিত দলের বোলার আসগারকে। শনিবার দ্বিতীয় ম্যাচে অবশ্য তামিম ইকবালকে সেটি না দিয়ে উপায় ছিল না। পাকিস্তান সুপার লিগে তামিমের অপরাজিত ৫৫ রানই জিতিয়েছেন পেশোয়ার জালমিকে। কিন্তু ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাভাষ্যকার রমিজ রাজার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা।
এর আগে সাকিবের সঙ্গে ঘটান আরেক কাণ্ড। করাচি কিংসের প্রথম ম্যাচেও রমিজ একটা ‘ভুল’ করেছিলেন। ওই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব, কিন্তু রমিজ সাকিবের জায়গায় ডেকে বসেন লেন্ডল সিমন্সকে। সঙ্গে সঙ্গেই অবশ্য ‘ভুলটা’ শুধরে নিয়ে ডেকেছিলেন সাকিবকে। কিন্তু এরকম ‘ভুল’ রমিজ আর কত করবেন? নাকি বাংলাদেশিদের সহ্য হয় না রমিজের? প্রশ্নটা এখন স্বাভাবিকভাবেই ওঠছে।
