নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ

0

সিটিনিউজবিডি : রাজপথের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও ভাগাভাগির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিরুদ্ধে আজ বিকাল ৪:০০ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আগামী ২০ তারিখের ভিতরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা কলেজ শাখা কমিটি বাতিল ঘোষণা ও ত্যাগী নেতাকর্মীদের যথার্থভাবে মূল্যায়ণের মাধ্যমে পদপদবী প্রদান করতে হবে।

উক্ত মিছিলটিতে নেতৃত্ব দেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুল আলম বিপ্লব, ঢাকা কলেজের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস আহমেদ, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আব্বাস আলী, সাবেক সহ সাধারণ সম্পাদক রাশেদ, শাওন, ঢাকা কলেজের মাদবর মোহাম্মদ রাসেল।

মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ শাখার ছাত্রদল কর্মী মাহি, জামাল, সাইফুর, নিক্সন, আসাদ, রাতুলসহ আরো অনেক নেতাকর্মী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.