বাংলাদেশের জন্য রেলের বগি তৈরি হচ্ছে ভারতে

0

ঢাকা অফিস : বাংলাদেশের জন্য রেলের ১২০টি বগি তৈরি করছে ভারতীয় রেল।

রেলের সূত্রে জানাযায়, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে এটি প্রথম বড় চুক্তি। যেখানে বাংলাদেশ সরকারের ৩৭০ কোটি টাকার চুক্তি হয় ভারতের রেল মন্ত্রণালয়ের সাথে।

জার্মান নকশায় তৈরি এই ইস্পাতের বগিতে আধুনিকতার সঙ্গে মিশবে বাঙালিয়ানা। অভ্যন্তরের নকশা এবং অঙ্গসজ্জায় থাকবে বাংলাদেশি ঐতিহ্যের ছাপ। বগিগুলোর রঙও পছন্দ করে দিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, মার্চ মাসের শেষ দিকে প্রাথমিকভাবে ৪০টি বগি পাঠানো হবে। বাকিগুলো যাবে পরের বছর মার্চে। বগিগুলো তৈরি হচ্ছে কাপুরথালায় রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে। এর আগে এই কারখানায় তৈরি বগি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে রফতানি করেছে ভারতীয় রেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.