অটোভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

0

সিটিনিউজবিডিঃ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা):জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী মতিয়ার রহমান (৫৪) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মতিয়ার রহমান একই ইউনিয়নের বিশুলিয়া গ্রামের আমেস উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গত রাত ৯টার দিকে মতিয়ার স্থানীয় বাগদা বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়ি বিশুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরেফিন জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.