খেলাধুলা : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার হারানোর ধাক্কাটা ঠিক সামলে উঠতে পারছে না টাইগার যুবারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের যুবাদের ৩৭.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশের যুবারা।
এরপর সপ্তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান (১০)। এমন অবস্থায় দলকে কিছুটা এগিয়ে নেন জয়রাজ শেখ এবং নাজমুল হোসাইন শান্ত।
এর আগে, বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অভিযানে সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
