শীর্ষ ধনীদের তালিকায় মার্ক জাকারবার্গ

0

তথ্যপ্রযুক্তি :   বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থান দখল করেছে নিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাকারবার্গের সম্পদের পরিমাণ এখন প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় চার লাখ কোটি টাকা!

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গত মাসের ২৮ তারিখে আচমকা ফেসবুকের শেয়ারের দাম হু-হু করে বাড়তে থাকে। ফলে জাকারবার্গও দ্রুত ধনীদের তালিকার শীর্ষ ওঠে আসতে থাকেন। ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা স্বদেশি বিল গেটস। তার সম্পদের মূল্য ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে- ওয়ারেন বাফেট ও মেক্সিকোর কার্লোস স্লিম হেলুকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরা ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেনের ব্যবসায়ী আমান্সিও ওর্তেগা। তার সম্পদের পরিমাণ ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে আছেন তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক মার্কিনী বাফেট। খবর সিএনএনের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.