টি২০ বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণা

0

সিটিনিউজবিডিঃ ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘোষিত দলে প্রায় এক বছর পর ফিরেছেন ফাস্ট বোলার টেন্ডাই চাতারা। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেলেন তিনি। বাঁ পায়ে চিড় ধরার পর দলের বাইরে ছিটকে পড়েন তিনি। ইনজুরি কাটিয়ে জানুয়ারিতেই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি।

পিঠের ইনজুরির কারণে সম্প্রতি বাংলাদেশ সফরে দলে ছিলেন না তিনাসে পানিয়াঙ্গারা। তিনিও ফিরেছেন টি২০ বিশ্বকাপের দলে। চাতারা-পানিয়াঙ্গারা দলে ফেরায় বাদ পড়েছেন দুই পেসার তাওরাই মুজারাবানি ও ব্রায়ান ভিটরি। ছিটকে পড়েছেন ওপেনার চামু চিবাবাও। সবশেষ বাংলাদেশ সফরে থাকলেও একাদশে খেলার সুযোগ পাননি তিনি।

সব মিলিয়ে জিম্বাবুয়ে দলে রয়েছেন চার পেসার চাতারা, পানিয়াঙ্গারা, লুক জঙ্গে ও নেভিল মাদজিভা। তিনজন বিশেষজ্ঞ স্পিনারও রয়েছেন স্কোয়াডে। তারা হলেন গ্রায়েম ক্রেমার, টেন্ডাই চিসোরো ও ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়াও পার্টটাইম বোলার হিসেবে দলে রয়েছেন সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিন উইলিয়ামস, টেন্ডাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা, তিনাসে পানিয়াঙ্গারা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, লুক জঙ্গে, টেন্ডাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালক্লম ওয়ালার, ভুসি সিবান্দা, গ্রায়েম ক্রেমার এবং ডোনাল্ড তিরিপানো (স্ট্যান্ডবাই)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.