ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির অন্তর্গত উত্তর ধর্মপুর অাদর্শ সংঘ কর্তৃক অায়োজিত ও পরিচালিত মরহুম মাজহারুল হক মাষ্টার ও ইউছুফ সওদাগর স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ কাতার সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল অাইয়ের প্রতিনিধি মুসা অাহমেদ বখ্তপুরী বলেন, যাঁদের হৃদয়ে দেশপ্রেম সদা জাগ্রত রয়েছে, তাঁরা যেখানে, যে অবস্থায় থাকুক না কেন, তাঁদের মহৎ কর্মোদ্যোগ কখনো নীরব থাকে না । তিনি অারো বলেন, খেলাধুলায় মানষিক ও শারীরিক গঠন বিকাশের পাশাপাশি ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। মরহুম মাজহারুল হক মাষ্টার ও ইউছুফ সওদাগরের মত মহৎ এবং অালোকিত মানুষদের স্মৃতি রক্ষার্থে এমন একটি ক্রিকেট গোল্ডকাপ টুর্ণামেন্ট অায়োজন করার জন্য অাদর্শ সংঘের সকল কর্মকর্তা ও সদস্যদের অান্তরিক ধন্যবাদের পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।
১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার সকালে অাদর্শ সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি মুহম্মদ শাহজাহান সিরাজী, দিদারুল অালম মেম্বার, এনামুল হক, মনজুরুল হক মোর্শেদ ও এম সোলায়মান। এছাড়া নবীণ সংঘের অাহবায়ক সোলাইমান অালম, বাবর অালী, যুবলীগ নেতা অাবদুল মান্নান, ছাত্রনেতা নুরউদ্দিন, জসিমউদ্দিন, মফিজুল অালম, এতিমুল হক, এম রফিক, অাকতার হোসেন, নেজামউদ্দিনসহ বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।
পরে লালফিতা কেঁটে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। সার্বিক সহযোগিতায় ছিলেন, মোরশেদ, পাভেল, বাবুল, এহসান, অালমগীর, রাশেল, ফরহাদ, নয়ন, সাকিব ও জুয়েল প্রমূখ।
এ বিভাগের আরও খবর
