এশিয়া কাপে ১৫ সদস্যের দলে নেই তামিম

0

খেলাধুলা : এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য দলে ঠাঁই পেয়েছেন ইমরুল কায়েস। আর ১৫ সদস্যের এই দলে নেই বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ অনুষ্ঠেয় এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। মার্চের শুরুতেই বাবা হওয়ার কথা রয়েছে তামিমের। সে সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন। আর তার ইচ্ছার প্রতিফলন ঘটাতেই ১৫ সদস্যের স্কোয়াডে তাকে রাখেন নি নির্বাচকরা।

সন্তানসম্ভ্যবা স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপে খেলবেন না তামিম ইকবাল। এখন গুঞ্জন চলছে বাবা হতে চলেছেন তামিম। আর সেই কারণেই দলের বাইরে থাকছেন এই ওপেনার।

এশিয়া কাপে বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও আবু হায়দার রনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.