সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে: তাবিথ

0
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল উত্তরায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। শনিবার সকালে প্রথম প্রহরে উত্তরার ৮ নম্বর সেক্টরে কয়েকটি বস্তি ও কলোনি থেকে প্রচারণা শুরু করেন তিনি। সকাল সোয়া ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের সোনালী ব্যাংক স্টাফ কলেজ-সংলগ্ন ৮ নম্বর বস্তিতে যান তাবিথ। বস্তির ঘরে ঘরে গিয়ে বাস মার্কায় ভোট চান তিনি। এর পর সেখান থেকে রেললাইন-সংলগ্ন বস্তিতে যান ও আশপাশের ছোট ছোট কয়েকটি কলোনিতেও প্রচার চালান এই মেয়র প্রার্থী।

এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমাদের শঙ্কা আছে। সেনা মোতায়েন নিয়ে যে টালবাহানা করা হলো, সেটি আমাদের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে আমরা জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি। জনগণ আমাদের চাচ্ছে। তাই শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাব। এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক, মেনে নেব।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে প্রচারণায় যেখানে আমরা বাধার সম্মুখিন হচ্ছি এবং সেনা মোতায়েন নিয়ে যে ধুম্রজাল তৈরি করা হল- সেখানে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এবং ভোটারর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে জয়ের ব্যাপারে আশাবাদি বলে এ মেয়র প্রার্থী মন্তব্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.