রেলপথ মন্ত্রী মুজিবুল হক অসুস্থ

0

ঢাকা : সংসদে প্রশ্নোত্তর দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‍অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রশ্নোত্তরের শুরুতেই রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায়। কিছুক্ষণ পরে দেখা যায় টিস্যু পেপারটি রক্তে লাল হয়ে গেছে।  সংসদে উপস্থিত মন্ত্রী-এমপিরা বিষয়টি লক্ষ্য করলে রেলমন্ত্রী জড়ানো কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক।

এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রেলমন্ত্রীকে ধরে লবিতে নিয়ে যান। সেখানে সোফায় কিছুক্ষণ শুইয়ে রেখে পরে অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে স্কয়ার হাসাতালে নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.