সিটিনিউজবিডিঃ ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বরযাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বর-কনে ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সোয়া ৩টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, সুন্দরগঞ্জ উপজেলার থ্যালথেলির বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর ও কনেসহ ৫০-৬০ জন বরযাত্রী বাসে করে জেলা শহরের খানকাশরীফ এলাকায় ফিরছিলেন। পথে বেড়াডাঙ্গা এলাকায় বাসটি পৌঁছালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা বর-কনে ও শিশুসহ ৩০ জন নারী-পুরুষ আহত হন। তবে তিনি আহতদের নাম পরিচয় জানাতে পারেননি।
তিনি আরও জানান, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়া বাসটি উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি
