ঢাকা প্রতিবেদকঃ : বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ এইচ হায়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।
