ভারত সফরের অনুমতি পেয়েছে পাকিস্তান

0

খেলাধুলা: নিরাপত্তার ইস্যুতে ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে বেঁকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আপাতত সে সসম্যা কেটে গেছে। ইতিমধ্যে পাকিস্তান সরকারের কাছ থেকে ভারত সফরের অনুমতি পেয়েছে ক্রিকেটাররা। খবর ২৪ঘণ্টার।

পাকিস্তানের অংশ নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল আইসিসি কর্তাদের কপালে। অবশেষে অনিশ্চয়তা কাটায় খুশি ক্রিকেটমহল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৮ মার্চ।

তবে পাকিস্তানের প্রথম ম্যাচ ১৫ মার্চ ইডেন গার্ডেনে কোয়ালিফায়ার দলের সঙ্গে। তার আগে ইডেনে সম্ভবত দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন আফ্রিদিরা। যদিও প্রস্তুতি ম্যাচে খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.