খালেদা জিয়ার সঙ্গে তাঁতী দল নেতাদের সাক্ষাৎ রাতে

0

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা সাক্ষাৎ করবেন।

তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতারা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনটির নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ ফেব্রুয়ারি। ১৯৮০ সালের এই দিনে তাঁতী দল গঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.