এশিয়া কাপের জন্য প্রস্তুত টাইগাররা

0

খেলাধুলা: আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মূল পর্বে ওঠার লড়াই অর্থাৎ বাছাই পর্ব দিয়ে উদ্বোধন হবে এবারের জমজমাট আসর। প্রথমবারের মতো শর্টার ভার্সনে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাছাই পর্বে এশিয়ার চার সহযোগী দেশ আফগানিস্তান, আরব আমিরাত, হংকং ও ওমান অংশগ্রহণ করবে। দুপুর ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও আরব আমিরাত।

দ্বিতীয় ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। মুখোমুখি হবে হংকং ও ওমান। তবে এশিয়া কাপের মূল পর্বের পর্দা উঠবে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ওই দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের এশিয়া কাপের মিশন শুরু করবে।

এর জন্য বিপিএলের পর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিয়েছে টাইগাররা। দলে আছেন সাকিব আল হাসান, মুশফিক রহিম ও মাশরাফি বিন মর্তুজা। এদের অভিজ্ঞতার পাশাপাশি দলের তরুণ ক্রিকেটারেরা তাদের সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছেন। মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে গত বছর বাংলাদেশের সিরিজ জয়ের রূপকথার নায়ক ছিলেন কাটারবয় মুস্তাফিজুর রহমান। তিনি টি-২০ ক্রিকেটেও তার সর্বোচ্চ পারফরমেন্স দেখাতে পারবেন বলে অনেকেই আশা করছেন।

সব কিছু মিলিয়ে একটি কথা বলা যায়, এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে ফেভারিট ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ। পাশাপাশি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও উপমহাদেশের নেতৃত্ব নেয়ার একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.