আসছে বাঁকানো পর্দার স্মার্টফোন

0

তথ্যপ্রযুক্তি :টেলিভিশনের পর এবার আসছে বাঁকানো পর্দার স্মার্টফোন। এই ফোনে ইচ্ছেমতো নির্দিষ্ট কোণ পর্যন্ত পর্দা বাঁকানো যাবে। এটি হচ্ছে প্রথম কোনো স্মার্টফোন যেখানে স্ক্রিনে পুরোপুরি ‘স্পর্শ’ সুবিধা নেয়ার পাশাপাশি ইচ্ছেমতো বাঁকানো যাবে। রিফ্লেক্স নামের একটি প্রতিষ্ঠান এ ধরনের স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে।

রিফ্লেক নির্মিত স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে, এলজির নমনীয় ওএলইডি ডিসপ্লে। এ ধরনের ডিসপ্লে সম্প্রতি অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক শো’তে বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শন করেছে।

কুইন্স ইউনিভার্সিটির হিউম্যান মিডিয়া ল্যাবের গবেষকরা রিফ্লেক্সের পর্দায় অ্যাংরি বার্ড গেম খেলে এবং কমিক বই পড়ে দেখেছেন এটি ভালোভাবে কাজ করছে। ফোনটির স্ক্রিন বাঁকিয়ে গেমস নিয়ন্ত্রণ কিংবা কমিক বইয়ের পাতা উল্টানো সম্ভব হচ্ছে। তবে পর্দা বাঁকানো গেলেও এতে অন্যান্য স্মার্টফোনের মতো প্রচলিত হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে।

রিফ্লেক্সের গবেষক পল স্ট্রোনমেয়ার বলেছেন, আমরা বিগত এক যুগেরও বেশি সময় ধরে এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় বাঁকানো পর্দার স্মার্টফোন আবিষ্কৃত হলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.