সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরের ক্যান্টাবুরি এলাকায় কার দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ৪টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১১টা) এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সময় রাত পৌনে চারটার দিকে তিন বাংলাদেশি শিক্ষার্থী প্রাইভেটকারে বাসায় ফিরছিল। পথে বেলমোরের কান্টাবুরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী কারটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যান। আহত অন্যজনের অবস্থাও গুরুতর।
