খালেদা জিয়ার সঙ্গে এনডিপি নেতাদের বৈঠক রাতে

0

ঢাকা : ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতারা। বৈঠকে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা দলের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার রাতে  এ তথ্য জানিয়েছেন।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা  বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা মতবিনিময় করব। সভায় এনডিপির ২০-২৫ জন শীর্ষনেতা উপস্থিত থাকবেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.