জামাল জাহেদ, কক্সবাজার: কক্সবাজার কলাতলীস্থ সৈকত কিন্ডার গার্টেনে ২ দিনব্যাপি বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৮ টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আনোয়ারুল নাসের উদ্বোধন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি এমএ মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিক উল্লাহ মুকুল, সহ-সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান, অধ্যক্ষ জ্যোৎস্না বেগম ওয়ারেচী। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক ইব্রাহীম, নির্বাহী সদস্য -ফরিদুল আলম, পরিচালক যথাক্রমে রফিকুল ইসলাম, নাজমুল হোসাইন নাজিম, এমবিএহেলালী, রায়হানা আক্তার পাপিয়া, আব্দুল মালেক, রফিকুল আলম, কামাল উদ্দির, জয়নাল আবেদীন, তৈয়বুর রহমান মামুন, জান্নাতুল ফেরদৌস, রুবি আকতার ও মনোয়ারা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের বলেন- ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার একটি অংশ, ক্রীড়ার কারনে বাংলাদেশ আজ সারা বিশ্বে সুনাম ও পরিচিতি অর্জন করেছে। ক্রীড়ার নিয়ম ও শৃংখলা শিক্ষার্থীদের প্রতিযোগী মনোভাবকে এগিয়েনেয় এবং আনন্দদেয়। তিনি বলেন জাতিকে এগিয়ে নিতে হলে ছাত্র ছাত্রীদের আনন্দের সাথে শিক্ষাদান করতে হবে।
তিনি শিশু কিশোরদের প্রতি আরো বেশি যতœবান হওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবদের প্রতি আহবান জানান। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হুমায়ুন রশিদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র রাইয়ান বিন নুর রনি এবং ক্রীড়া শপথ পাঠ করেন ৫ম শ্রেণির ছাত্র ইউনুচ ইবনে ইয়ামিন। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানায় ৫ম শ্রেণির ছাত্রী আদিবা হোছাইন মুনা। অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
