ছাত্রলীগকর্মী হাবিব খুনের ঘটনায় গ্রেপ্তার ১

0

সিলেট : অবশেষে ১ মাস ৬ দিন পর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া)  এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামির নাম নাহিদ হাসান। সে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে নগরীর সুবিদবাজার লন্ডনি রোডের ২/২ নং বাসায় থাকতো।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা দুলাল হোসেনের ছেলে নাহিদকে শুক্রবার রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান খুন হন। ছাত্রলীগের অন্তঃকোন্দলের জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই খুন হন তিনি। এ ঘটনার পরের দিন হাবিবের বড় ভাই বাদি হয়ে ১১ জনের নামোল্লেখ করে থানায় একটি মামলা করেন।

মামলার বাকি আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে আরও ১১ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.