আ.লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

0

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবান আলীকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাপপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রাত পৌনে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত কোরবান আলী শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আব্দুস আজিজের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.