কুড়িগ্রামে আ.লীগ প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত

0

কুড়িগ্রাম : আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ থেকে উপরোক্ত ইউনিয়নগুলোতে প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়।

সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে শহরের ঘোষপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সহ-সভাপতি চাষী এমএ করিম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাবুল প্রমুখ।

চূড়ান্ত মনোনীতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল করিম, শিলখুড়ি ইউনিয়নে উপজেলা যুবলীগ সদস্য মো. আল মামুনুর রশিদ, তিলাই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন মণ্ডল, পাইকের ছড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. লুৎফর রহমান, ভুরুঙ্গামারী সদরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসলামুল হক, জয়মনিরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, আন্ধারীরঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক মণ্ডল, বলদিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল ইসলাম, চর ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম ও বঙ্গসোনাহাট ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মায়নুল ইসলাম।

চিলমারী উপজেলায় ৬টি ইউনিয়নে মনোনিতরা হলেন- রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ সদস্য মঞ্জুরুল ইসলাম, নয়ারহাট ইউনিয়নে আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আতাউর রহমান, থানাহাট ইউনিয়নে যুগ্ম সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, রমনা ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি মো. আজগার আলী সরকার, চিলমারী সদর ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি মো. গয়ছল হক এবং অস্টমীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আবু তালেব।

এছাড়াও রাজিবপুর উপজেলার ৩টি ইউনিয়নে মনোনীতরা হলেন- রাজিবপুর সদরে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া, কোদালকাটি ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. হুমায়ুন কবির এবং মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও চেয়ারম্যান মো. আব্দুল বারী সরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.