‘অপারেশন কুয়েত প্রকল্পে’ বাংলাদেশ নৌ বাহিনী

ঢাকা : কুয়েত কোস্টগার্ডের অধীনে ‘অপারেশন কুয়েত প্রকল্প-১১’ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ১১৯ সদস্যের একটি দল এখন কুয়েতে। দলে নৌবাহিনীর বিভিন্ন কারিগরী শাখার ১১ জন জেসিও’স, পিও’স এবং ১০৮ জন নাবিক রয়েছেন। এ প্রকল্পের আওতায় নৌ সদস্যরা কুয়েতে চার বছর নিয়োজিত থাকবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কুয়েত গমনকারী নৌ সদস্যদের দলটি নৌবাহিনী প্রধানের সাথে নৌ সদর দপ্তরে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।

উল্লেখ্য, কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অধীনে কুয়েত কোস্টগার্ডে দক্ষ কারিগরী শ্রমশক্তি নিয়োগ-২ এর আওতায় অপারেশন কুয়েত প্রকল্প-১১ এ নৌ সদস্যরা দায়িত্ব পালন করবে। এদের মধ্যে মেরিন ইলেকট্রিশিয়ান, ডিজেল ইঞ্জিন মেকানিক অভারহলিং, ডক মাস্টার, অপারেটর জেনারেটর, মেরিন এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেটর মেকানিক, ইলেকট্রিশিয়ান ক্যাবল, এসি অ্যাকুমুডেশন টেকনিশিয়ান, কমিউনিকেশন ইনটারকম টেকনিশিয়ান, মেরিন ডিজেল ইঞ্জিন মেকানিক পাম্প এন্ড ইনজেকটরসহ বিভিন্ন ট্রেডের নৌসদস্য রয়েছে। প্রাথমিকভাবে এ প্রকল্পে নৌবাহিনীর মোট ৩৫০ জন সদস্যকে মনোনিত করা হয়েছে। বাকি সদস্যরা পরবর্তীতে পর্যায়ক্রমে কুয়েত গমন যাবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.