চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জের পল্লীবিদ্যুৎ মোড়ে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ কর্মকর্তারা হলেন- শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম। সাদেকুলের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িতে ও আতাউল ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার সুতিঘাটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ওই দুই পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ট্রাককে তারা থামার জন্য সংকেত দেন। কিন্তু ট্রাকটি না থামিয়ে ওই দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা এমএম মইনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ থানায় রাখা হয়েছে। অভিযুক্ত ট্রাককে জব্দ বা চালককে আটক করা যায়নি।

Comments are closed.