‘বন্দুকযুদ্ধে’ জোড়া খুনের আসামি নিহত

নরসিংদী : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জোড়া খুন মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ সময় আরও দুই আসামি গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরের দিকে জেলার সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর দুই আসামি হলেন-মো. বারিক (২৫) ও মো. হোসেন (২৪)।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে পুলিশের একটি দল সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় জোড়াখুনের আসামিদের ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম, বারিক মিয়া ও মো. হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। অন্য সঙ্গীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি ও চাপাতি উদ্ধার করা হয়।

আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বারিক মিয়া ও মো. হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বুধবার চাঁদাবাজির প্রতিবাদ করায় আরিফ খন্দকার ও খোকন খন্দকার নামে দুই যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.