জসিম উদ্দিন টিপু, টেকনাফ প্রতিনিধি: টেকনাফের হোয়াইক্যং যৌতুকের জন্য শ্বাশুড়-শ্বাশুড়ির ইন্দনে গর্ভবতী এক মহিলাকে মেরে রক্তাক্ত করেছে স্বামী। মেয়ে পরিবারের লোকজন পুলিশী সহায়তায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে।
জানা যায়-৫মার্চ রাত সাড়ে ৭টারদিকে টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ির আইসি এসআই মাঈদুল ইসলাম মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি চেকপোস্ট সংলগ্ন গ্রামের স্থানীয় মোহাম্মদ আলীর পুত্র জামাল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (২৩)কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাকে উন্নত চিকিৎসার জন্য পারিবারিক জিম্মায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মেয়ের পরিবার সুত্র জানায়-ঐ মহিলার শ্বাশুড়-শ্বাশুড়ি যৌতুকের জন্য বিভিন্ন প্রকারের চাপ দিয়ে আসছিল। আদায়ে ব্যর্থ হয়ে নানা কৌশলে ছেলেদের দিয়ে নির্যাতন চালিয়ে আসছিল। এই ব্যাপারে স্থানীয় মোস্তফা কামাল মেম্বারের নিকট সালিশ হলেও যৌতুক দাবীকারীরা সালিশে হাজির হয়নি। পুত্রবধু জাহানারাকে যৌতুকের জন্য স্বামী ও দেবরেরা প্রায় সময় মারধর করত। যা পাশ্ববর্তী বাসিন্দারা প্রত্যক্ষদর্শী। এর আগেও একবার এই পুত্রবধুকে মেরে রক্তাক্ত অবস্থায় বের করে দিলে তৎকালীন আইসি এসআই আরিফুল ইসলাম জিম্মায় উভয়ের সংসার টিকিয়ে রাখার নিমিত্তে ঐ বাড়িতে দেন। তিনি বদলী হয়ে যাওয়ার পর যৌতুক লোভী শ্বাশুড়-শ্বাশুড়ির ইন্দনে পুত্রবধু জাহানারাকে নির্যাতন চালিয়ে আসছে। এই ব্যাপারে নির্যাতিত জাহানারার অসহায়-দরিদ্র পরিবার আইন প্রয়োগকারী সংস্থাসহ নারী সহায়তা সংস্থা সমুহের আন্তরিক সহায়তা কামনা করেছেন।

Comments are closed.