জসিম উদ্দিন টিপু,টেকনাফ প্রতিনিধিঃ: টেকনাফে পুলিশ-বিজিবির দিনব্যাপী শ্বাসরূদ্ধকর অভিযানে সাড়ে ৯কেজি (৮শ ১৬ ভরি) স্বর্ণ,মিয়ানমারের মুদ্রা ও নগদ সাড়ে ৪২লক্ষ টাকাসহ আলোচিত রাখাইন স্বর্ণাকার মং মং ছেনকে আটক করা হয়েছে।
জানা যায়-৫মার্চ ভোররাত ৩টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল দল,থানা পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী টেকনাফ লামার বাজারস্থ আলোচিত রাখাইন স্বর্ণাকার মং মং ছেনের স্বর্ণের দোকান ও বাড়ি ঘেরাও করে। সকাল হতে যৌথ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে ৩ কোটি ২৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যমানের সাড়ে ৯ কেজি (৮শ ১৬ভরি) স্বর্ণ ও নগদ ৪২ লক্ষ ৫৮ হাজার ৭শ ৬৭ টাকা ও মিয়ানমারের ৫২ হাজার ৫শ মুদ্রাসহ লামার বাজারের অং ছেং থর পুত্র মং মং ছেন (৪৫)কে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে টেকনাফ ২বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান।

Comments are closed.