চট্টগ্রামের বায়েজিদে ‘শ্বাসরোধে’ গৃহবধূ হত্যা

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত দেড়টার দিকে পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলায় এ ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার (৩২) প্রবাসী নুরুল আলমের স্ত্রী। তারা ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘রাতে তিনজন দুর্বৃত্ত পারভীনের বাসায় ঢুকে সোনার গয়না নিয়ে যেতে চায়। এসময় তিনি চিৎকার করতে চাইলে দুর্বৃত্তরা পারভীনের মুখ চেপে ধরলেশ্বাসরোধে তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা এসময় পারভীনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাইদকে (১২) বাথরুমে বেঁধে রাখে। সাইদের সাথে কথা বলেছি। পুরো ঘটনা সে আমাদের জানিয়েছে।’

তিনি আরো জানান, নিহত পারভীন জয়নব ভিলার তৃতীয় তলায় ছেলেকে নিয়ে থাকতেন। দ্বিতীয় তলায় তার ভাসুর থাকেন। পারভীনের ভাসুরের ছেলে মামুন পুলিশকে জানিয়েছে, রাতে কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে ছেলেকে বাথরুমে বেঁধে রেখে পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করে। দুর্বৃত্তরা বাসা থেকে সোনার গয়না নিয়ে গেছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.