টাটা নিয়ে এলো সাশ্রয়ী দামের গাড়ি ‘টিয়াগো’

তথ্য ও প্রযুক্তিঃ  মধ্যবিত্তের গাড়ির সাধ পুরণ করতে টাটা নিয়ে এলো সাশ্রয়ী দামের গাড়ি ‘টিয়াগো’। এই মডেলটি ২৮ মার্চ থেকে ভারতের বাজারে পাওয়া যাবে। দেশটির বাজারে এটির মূল্য হবে ৪ লাখ রুপি। বাংলাদেশেও মিলতে পারে টাটার এই মডেলের গাড়িটি। কেননা, টাটার দেশীয় পরিবেশক নিটল মোর্টস।

যদিও টাটার এই মডেলটির আগের নাম জিকা। যদিও ইংরেজি বানানে তারতম্য রয়েছে তা সত্ত্বেও ধ্বনিগতভাবে একই রকম বলে মারণ রোগ ‘জিকা’-র নামে নাম রাখতে চায়নি কোম্পানি।

তাই এক সপ্তাহের মধ্যেই বদলে ফেলা হয়েছে গাড়ির নাম। নাম বদলের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই থেকেই উঠে এসেছে এই নতুন নাম, ‘টিয়াগো’। পেট্রোল এবং ডিজেল, দু’টি মডেলই থাকছে।

গাড়িটিতে ১.০৫ লিটার রেভোটর্ক ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

পেট্রোল মডেলের গাড়িটির ব্রেক হর্স পাওয়ার ৮৪ বিএইচপি ৬০০০ আরপিএম এবং টর্ক ১৪০ এন এম

ডিজেল গাড়ির ব্রেক হর্স পাওয়ার ৬৯ বিএইচপি ৪০০০ আরপিএম এবং টর্ক ১১৪ এন এম।

পেট্রোল গাড়ির মাইলেজ ২১.২ কি.মি. প্রতি লিটার। অন্যদিকে ডিজেল গাড়ির মাইলেজ ২৫.৮ কি.মি. প্রতি লিটার।

টাটা টিয়াগোর এক্স শোরুম প্রাইস শুরু হবে ৩.৮০ লাখ রুপি।  অন-রোড দাম শুরু হবে ৪ লাখ রুপি থেকে।

বাংলাদেশে গাড়িটি এলো কয়েকগুণ দাম বেড়ে যাবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.